Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 23:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শুল্ক গোয়েন্দাদের কাছে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন বনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান হারুন, তার চাচা মুজিবুল হক কামাল, ফুফা আকবর হোসেন মঞ্জু, ফুফাতো ভাই হাসিব করিম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির শুল্ক গোয়েন্দাদের কাছে হাজিরা দেন। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রধান কার্যালয়ে তারা উপস্থিত হন। বেলা সাড়ে ১১টায়ও তাদের সেখানে জিজ্ঞাসাবাদ চলছিল।

সম্প্রতি রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনার পর সেখানে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দারা। সেখান থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদফতর রেইনট্রি হোটেলের এমডি শাহ মোহাম্মদ আদনান হারুনকে হাজির হওয়ার নোটিশ দেয়। ১৭ মে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির হননি। ওই দিন আইনজীবীর মাধ্যমে আদনান এক মাস সময়ের আবেদন করেন। পরে শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের সাতদিনের সময় মঞ্জুর করেন।

তবে শুল্ক গোয়েন্দা বিভাগের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এমডি শাহ মোহাম্মদ আদনান হারুন। সোমবার (২২ মে) সকালে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেওয়া সেই নোটিশের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্টের একটি বেঞ্চ। একইসঙ্গে ওই নোটিশের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। পরে এই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।

 

(ইউএম/ ২৩ মে ২০১৭)