Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি  ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)  আবেদন শুরু হয়েছে। ১২ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হয়ে কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহন চলবে ১৮ জানুয়ারি (সোমবার) পর্যন্ত।

ফিক্সড প্রাইস পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২০ সালের ২১ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম নিয়মিত সভায় এ কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, আইপিওর মাধ্যমে ১০ টাকা ইস্যু মূল্যে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে কোম্পানিটি। যা দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

(এসএএম/১২ জানুয়ারি ২০২১)