Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 01:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির মোট ১১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার কোম্পানিটি মোট ২ কোটি ৭৭ লাখ ৩১ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৫৪ লাখ ৯৬ হাজার ৯৪৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৬৯ লাখ টাকা।

বেক্সিমকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৯৬১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১১ কোটি ৩৭ লাখ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ার গ্রীড, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

(ডিএফই/১২ জানুয়ারি, ২০২১)