Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 16:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সৌদি টেলিকমকে (এসটিসি) জিবিপিএস ক্ষমতা হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সৌদি টেলিকমকে ৬ x ১০০  জিবিপিএস ক্ষমতা হস্তান্তর করবে। সাবমেরিন ক্যাবলসের পশ্চিম দিকের অংশটি থেকে সৌদি আরবের ইয়ানবুতে ফ্রান্সের মার্সেই পপ পর্যন্ত এককালীন মার্কিন ডলার ফিতে স্থানান্তর করা হবে। এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার সরবরাহ করবে সৌদি টেলিকম।

সৌদি টেলিকমকে উল্লিখিত পরিমাণ জিবিপিএস ক্ষমতা হস্তান্তর করার প্রস্তাবটি একটি নোটের অনুমোদন সাপেক্ষে হয়েছিল। যেখানে উল্লেখ করা হয়, ক্ষমতাটি সৌদি টেলিযোগে স্থানান্তরিত করা হলে সাবমেরিন ক্যাবলসের উপর বিএসসিসিএলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় আগামী দিনে হ্রাস পাবে এবং উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সাপেক্ষে এ স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।

(এসএএম/১৩ জানুয়ারি ২০২১)