Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 20:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) এর সংক্রমণ ঠেকাতে এবার সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। সোমবার (১৮ জানুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যে প্রবেশের সকল পথ (স্থল, নৌ ও আকাশপথ) পুরোপুরি বন্ধ থাকবে। অন্য দেশ থেকে ব্রিটেনে ফিরতে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। এরপরেও কেউ ব্রিটেনে প্রবেশ করলে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরই সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে শুক্রবার এক সংবাদ সম্মেলনে নতুন বিধিমালা ও নিষেধাজ্ঞার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, করোনা সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। তবুও সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই। এখন আরও কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।

বরিস জনসন বলেন, একদিকে করোনার ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে, অন্যদিকে বাইরের বিভিন্ন দেশ থেকে করোনার নতুন নতুন ধরন ব্রিটেনে প্রবেশের ঝুঁকি বাড়ছে। করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে।

(ডিএফই/১৭ জানুয়ারি, ২০২১)