Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 05:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  যশোরের বেনাপোলের দিঘিরপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা কওছার আলী ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)।

রোববার বিকেল ৫টায় যশোর সদর  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কওছার আলী। তিনি স্ত্রী তিন পুত্র ও তিন কন্যা সহ অসংখ্যা আত্নীয়- স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন।

সোমবার বেলা ১১টায়  বেনাপোল দিঘিরপাড় ঈদগাহ ময়দানে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয় ।

এসময় তার মরদেহ দিঘিরপাড় ঈদগাহ ময়দানে নিলে পুলিশের একটি চৌকস দল বীর  মুক্তিযোদ্ধা কওছার আলীকে গার্ড অব অনার প্রদান করেন।

গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়।

জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠানে স্থানীয়  আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কমি, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর মুক্তিযোদ্ধা কওছার আলীকে ভবেরবেড় পারিবারিক কবরস্থানে দাফন  করা হয়।

(এমআই/এসএএম/১৮ জানুয়ারি ২০২১)