Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে না পারা বিদ্যুৎ বিভাগের প্রকল্পগুলো বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া চলমান বিদ্যুৎ সংকট আগামী দুই-তিন দিনের মধ্যে সমাধান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষ কমিটির সভাপতি তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, যেসব প্রকল্প নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে পারেনি তাদের প্রকল্প বাতিল করার সুপারিশ করা হয়েছে।

তিনি জানান, নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে পারেনি এমন প্রকল্পের সংখ্যা ৫ থেকে ৭টি হবে।

সংসদীয় কমিটির সভাপতি বলেন, আমরা পুরো পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ বিভাগের বক্তব্য শুনেছি। তারা যেসব সমস্যার কথা বলেছে সেগুলো দ্রুত সমাধানের জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , বৈঠকে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান, সোলার প্ল্যান্ট স্থাপনের বিষয়ে জোর দিয়ে নতুন প্রকল্প নেওয়ার ও রোজার মাসে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার সুপারিশ করা হয়।

এছাড়া পাওয়ার প্ল্যান্ট প্রকল্প কাজ সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নের সুপারিশের পাশাপাশি গ্যাসের উপর সকল ধরণের ট্যাক্স/ভ্যাটমুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

দেশ জুড়ে চলা তীব্র তাপদাহ কমার কোনো আভাস না পাওয়ার মধ্যে বিদ্যুৎ বিভাগ থেকে বলা হচ্ছে , রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কারণে বন্ধ অন্তত ১০টি বিদ্যুৎকেন্দ্র, পরিস্থিতির উন্নতিতে আরও তিন-চার দিন লাগবে।

বৈঠকে তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম. আবদুল লতিফ ও নাসিমা ফেরদৌসী অংশ নেন।

 

(ইউএম/ ২৩ মে ২০১৭)