Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 04 Aug 2026 06:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল:  বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ভারতীয় সেনাবাহিনী।

সাভার ক্যান্টনমেন্ট থেকে আসা মেজর মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনার পরে মঙ্গলবার বিকালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।

এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়ে ছিলেন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্ট নেওয়া হবে বলে জানানো হয়।

(এমআই/এসএএম/২০ জানুয়ারি ২০২১)