Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 17:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মালদ্বীপে অনুষ্ঠিত পঞ্চম সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মালেতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৪২-৭১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এ টুর্নামেন্টে ভারতই ছিল টপ ফেবারিট। শিরোপাও গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দলটির ঘরে। খেলা হয়েছে লিগ ভিত্তিতে। বাংলাদেশ ও ভারতের মধ্যেকার শেষ ম্যাচটি ফাইনালে পরিণত হয়েছিল। বাংলাদেশ আগের তিন ম্যাচেই নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে পরাজিত করেছিল।

সাউথ এশিয়ান বাস্কেটবলে চ্যাম্পিয়ন হওয়ায় ভারত ফিবা এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেল। আগামী ১০ থেকে ২০ আগস্ট লেবাননে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

বাংলাদেশ দল বুধবার দেশে ফিরছে। বিমানবন্দরেই দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।

(ইউএম/ ২৩ মে ২০১৭)