Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় শার্শা উপজেলায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারী ২০২১) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬ হাজার পাকা বাড়ির চাবি তুলে দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর এরপরই শার্শা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু উপজেলার ৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের কয়েক হাজার গৃহহীন পরিবারকে পতিত খাস জায়গায় সরকারি খরচে গৃহ নির্মান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে

ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল বিতরন অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ এস এম ইবব্রাহিম খলিল, বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা থানার অফিসার ইন-চার্জ বদরুল আলম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ভূমি কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

(এমআই/এসএএম/২৪ জানুয়ারি ২০২১)