Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 16:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

সিরিজ তিন ম্যাচের। প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে দেড় শ রানও তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে পরে ব্যাট করেছে সফরকারী দল।

জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৮—কিন্তু ‘শিক্ষানবিস’ ওয়ানডে দল গড়া ক্যারিবীয়দের ব্যাটিং দেখে কখনো মনে হয়নি, লক্ষ্যটা নিয়ে তাদের কোনো ভাবনা আছে! অন্তত ব্যাটিংয়ের ধরন দেখে তা মনে হয়নি।

তাতে যা হওয়ার তাই হলো। আজ তৃতীয় ম্যাচে ১২০ রানের জয়ে ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের প্রত্যাশামতোই বাংলাওয়াশ করল তামিম ইকবালের দল।

(এসএএম/২৫ জানুয়ারি ২০২১)