
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৭ম আইসিএসবি কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস (আইটিসি) লিমিটেড।
গত শনিবার (২৩ জানুয়ারী ২০২১) অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে আইসিসিবি কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড কোম্পানি কর্তৃপক্ষের হাতে তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি।
এসময় বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ডঃ মোঃ জাফর উদ্দিন এবং আইসিএসবির সভাপতি মোজাফফর আহমেদ এফসিএমএ উপস্থত ছিলেন।
২০১৯ সালের কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্সের জন্য সপ্তম আইসিসিবি জাতীয় পুরষ্কার আইটি এবং টেলিকম বিভাগে ‘ব্রোঞ্জ অ্যাওয়ার্ড’ পায় আইটিসি।
(এসএএম/২৭ জানুয়ারি ২০২১)