Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 07:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মোঃ মনিরুল ইসলাম মনি; নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিশ্বের ১৮৩টি দেশের ন্যায় আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১ পালন করেছে দেশের বৃহত্তম কাস্টমস হাউস বেনাপোল।

মঙ্গলবার (২৬ জানুয়ারী ২০২১) এ উপলক্ষে অভ্যন্তরীনভাবে বেনাপোলে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‌‌‍সঠিক শুল্ক আহরন, দেশের হবে উন্নয়ন ও মুজিব বর্ষের অঙ্গীকার দেশপ্রেমে এনবিআর- এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় বেনাপোল কাস্টমস ক্লাবে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১শার্শা আসনের আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি। ।

সেমিনার ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জাকির হোসেন।

৪৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা, সভায় মুল প্রবন্ধ পাঠ করেন।
এছাড়া বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোঃ নেয়ামুল ইসলাম, যশোর জেলা পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন, যুগ্ম কমিশনার মসিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

সেমিনার ও আলোচনা সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন বেনাপোল কাস্টমস মসজিদেও খতিব ও ইমাম হাফেজ ক্বারী মাওঃ মোহাদ্দীস সফিউর রহমান আনছারী। অনুষ্ঠানে করোনা কালিন সময়ে মৃত্যুবরনকারী ৭ জন কাস্টমস কর্মকর্তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক কাস্টমস দিবসে বেনাপোলে আমন্ত্রীত অতিথিদেরকে ফুল ও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। এ ছাড়া আমদানি ও রপ্তানিতে বিশেষ ভুমিকা রাখায় সিএন্ডএফ ব্যবসায়ীদৈর বিশেষ সন্মাননা দেওয়া হয়।

বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারনে এবছর জাঁকজমকপূর্নভাবে অনুষ্ঠান করা হয়নি।

(এমআই/এসএএম/২৭ জানুয়ারি ২০২১)