
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শেয়ারহোল্ডারদের জন্য ১৪৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ।
৩১ ডিসেম্বর,২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ২৫ টাকা ৫৬ পয়সা।
(এসএএম/২৮ জানুয়ারি ২০২১)