Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 21:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হিসাব বছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২০)  তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৯ পয়সা।

এদিকে, ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর ২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৯৭ পয়সা।

(এসএএম/২৮ জানুয়ারি ২০২১)