Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 08:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাউথইস্ট ব্যাংক লিমিটেডের (এসইবিএল) ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন দুলুমা আহমেদ। গত ২২ মে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৫১৪ তম সভায় ওই পদে নির্বাচিত হন এই উদ্যোক্তা পরিচালক।

১৯৪৭ সালের ৭ জুলাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন দুলুমা আহমেদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদের অডিট কমিটির একজন সদস্য তিনি।

এছাড়া মিচ্যুয়াল ফুড প্রোডাক্টস্ লিমিটেড, মিচ্যুয়াল মিল্ক প্রোডাক্টস লিমিটেড, মিচ্যুয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের পরিচালক দুলুমা আহমেদ। মিউচুয়াল ডিসট্রিবিউশন ও সিলোনিয়া এজেন্সিজের একজন স্বত্বাধিকারী তিনি। বাংলাদেশ ও ডেনমার্কের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আরলা ফুডস্ লিমিডেটেরও একজন পরিচালক এই উদ্যোক্তা।

দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দুলুমা আহমেদ। ফেনীর ছাগলনাইয়ার আজিমিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং ফাতেমা ফারজানা কিন্ডারগার্টেন স্কুলের পৃষ্ঠপোষক তিনি।

 

(ইউএম/ ২৪ মে ২০১৭)