
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর’২০) সাতক্ষীরায় অবস্থিত ভোমরার স্থলবন্দরে রাজস্ব আয় হয়েছে ৩৯৩ কোটি ৯৯ টাকা লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৫৮ কোটি ২ লাখ টাকা কম। তবে গত ২০১৯-২০ অর্থবছরের প্রথমার্ধের তুলনায় এ সময়ে ৮ কোটি ৪৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
ভোমরার শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫২ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি ৭ লাখ টাকা, নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ ও ডিসেম্বরে ১৩১ কোটি ৭ লাখ টাকা।
এ লক্ষ্যমাত্রা সামনে রেখে গেল ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৯৩ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৫৪ কোটি ৭৩ লাখ, আগস্টে ৪৬ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৫৩ কোটি ৯৩ লাখ, অক্টোবরে ৭২ কোটি ১৯ লাখ, নভেম্বরে ৭৩ কোটি ৪৬ লাখ ও ডিসেম্বরে ৯৩ কোটি ২৭ লাখ টাকা আদায় হয়েছে। এর আগে গেল অর্থবছরের প্রথম ছয় মাসে ভোমরা বন্দরে রাজস্ব অর্জিত হয়েছিল ৩৮৫ কোটি ৫৫ লাখ টাকা। সেই হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ১৫৮ কোটি ২ লাখ টাকা রাজস্ব ঘাটতি রয়েছে।
(এমআই/এসএএম/৩১ জানুয়ারি ২০২১)