Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 16:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বুধবার (২৪ মে) রাতে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিউইদের টাইগাররা হারিয়েছে ৫ উইকেটে। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে শ্রীলংকাকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসির র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে এসেছে বাংলাদেশ।

এছাড়া এই জয়ের সুবাদে এটাও প্রায় নিশ্চিত হয়েছে যে, বিশ্বকাপে খেলতে আর বাছাই পর্বের ঝামেলায় যেতে হবে না মাশরাফির দলকে।

নিউজিল্যান্ডের দেওয়া ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ও সাব্বিরের ব্যাটে শক্ত অবস্থানে পৌঁছায় বাংলাদেশ। দুজনেই ৬৫ রান করে আউট হয়। মাঝে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও মুশফিক ও মাহমুদুল্লাহ চাপ সামাল দেয়। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন দুজন। মুশফিক ৪৫ ও মাহমুদুল্লাহ ৪৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সাকিব ১৯ ও মোসাদ্দেক ১০ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে জিতেন প্যাটেল ২টি উইকেট লাভ করেন।

বুধবার (২৪ মে) ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এর আগে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই সুবাদে আমন্ত্রণ পেয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলে গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে জয়ের জন্যে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৭১ রান।

বাংলাদেশ ইনিংসের শুরুতে প্রথম ওভারের তৃতীয় বলে ব্যাক্তিগত শূন্য রানে জিতেন প্যাটেলের শিকার হন ওপেনার সৌম্য সরকার। সৌম্যের ক্যাচটি লুফে নেন অ্যান্ডরসন। এরপর সাব্বিরের সঙ্গে ১৩৬ রানের দারুন এক জুটি গড়ে সাজঘরে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। স্যান্টনারের শিকার হওয়ার আগে তামিম সংগ্রহ করেছেন ৬৫ রান।

মোসাদ্দেকের সঙ্গে রান বিনিময়ের সময় ভুল বোঝাবুঝিতে দূর্ভাগ্যের শিকার হন সাব্বির। ফেরার আগে তিনি সংগ্রহ করেন ৬৫ রান। এরপরই প্যাটেলের এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন মোসাদ্দেক। দলীয় ২০০ রান পূর্ণ হতে যখন ১ রান বাকি, তখন ১৯ রান করে ব্যানেটের শিকার হন সাকিব আল হাসান।

এর আগে নিউজিল্যান্ড ইনিংসের শুরুতে প্রথম উইকেটটি তুলে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর দীর্ঘক্ষণ উইকেট না পাওয়ার আক্ষেপ ঘোচান সানজামুলের পরিবর্তে দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার নাসির হোসেন। অনেকটা কঠিন সময়ে ৬৩ রান করা নেইল ব্রুমকে দলপতি মাশরাফির তালুবন্দি করে সাজঘরের পথ ধরান নাসির।

এরপরই ৮৪ রান করা কিউই ওপেনার টম লাথামকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন নাসির। ২৪ রান করা কোরি অ্যান্ডারসনের উইকেটটি তুলে নেন সাকিব আল হাসান। স্কয়ারলেগ বাউন্ডারি থেকে অ্যান্ডারসনের ক্যাচটি নেন মাহমুদউল্লাহ।

এ ম্যাচটিতে জিতলেই টাইগাররা প্রথমবারের উঠে যাবে ওয়ানডে র‌্যাংকিংয়ের ৬ নম্বরে।

আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিটিভি ও মাছরাঙা টেলিভিশন।

(এমআইআর/ ২৫ মে ২০১৭)