Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 19:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাকালীন সময়ে বিশেষ সেবা প্রদানের জন্য বিশেষ সম্মাননা পেল পুঁজিবাজারে তালিকাভূক্ত এডিএন টেলিকমের অন্যতম সহযোগি প্রতিষ্ঠান টেকভ্যালি নেটওয়ার্কস।

সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে টেকভ্যালি নেটওয়ার্কস লিমিটেডকে (TVNL) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।

করোনাকালীন প্রতিকূলতা সত্ত্বেও পূর্বনির্ধারিত সময়ের মধ্যে দক্ষতার সাথে ব্যাংকের প্রধান কার্যালয়ে ডাটা সেন্টার সল্যুশন স্থাপন কার্যক্রম সম্পন্ন করায় টেকভ্যালি নেটওয়ার্কস লিমিটেড (TVNL) এই সম্মাননা অর্জন করে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে অয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ,কে,এম সাজেদুর রহমান খান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছ উল আলম মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ।

টেকভ্যালি নেটওয়ার্কস লিমিটেড (TVNL) এর পক্ষ থেকে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শেখ মোঃ রফিকুল ইসলাম ও ম্যানেজার (ইনফ্রাস্ট্রাকচার) সাইদুর রহমান এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

উল্লেখ্য, এডিএন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান টেকভ্যালি নেটওয়ার্কস লিমিটেড (TVNL) গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের প্রযুক্তি খাতে সুনামের সাথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

(এসএএম/০১ ফেব্রুয়ারি ২০২১)