Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 22:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে অ্যাড বন্ধ করার জন্য সাধারণ কিছু নিয়ম রয়েছে, যেমন:-

প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে গিয়ে ‘Google’ কে বের করতে হবে। ‘Google’ এ ঢোকার পরে শুরুতেই থাকা ‘Ads’ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ‘Ads Personalization’ নামে একটি অপশন আসবে, সেটি ON করতে হবে।

এবার ‘Reset advertising ID’ নামের অপশনটি রিসেট করে দিতে হবে। রিসেট করার পর ‘Advertising ID’ পরিবর্তন হয়ে যাবে। এ আইডির ক্ষেত্রে এটুকু করতে হবে। এতে বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে মুক্তি মিলবে।

এ ছাড়াও ফোনের ব্রাউজার থেকেও এ বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এ জন্য প্রথমে ফোনের ‘Crome’ ব্রাউজারে গিয়ে ‘My Activity’ নামের সাইটে ঢুকতে হবে। ফলাফল আসার পর ‘Welcome to my activity’তে ঢুকবেন। এটিতে যাওয়ার পরে এ সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন।

এরপর আপনাকে যেতে হবে ‘Activity controls’ নামের অপশনে। সেখানে ঢোকার পরে আপনাকে ‘Ad personalization’ অপশনে গিয়ে ‘Ads personalization is on’। এই ‘On’টাকে আপনার ‘Off’ করে দিতে হবে Go to Ad settings এ গিয়ে। এরপর উপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটিতে চাপ দিয়ে চলে যাবেন Settings এ। সেখানে যাওয়ার পরে নিচে ‘Site settings’ নামে একটি অপশন দেখা যাবে। এটিতে ঢোকার পরে ‘Cookies’এ গিয়ে ‘Block Third party cookies’ On করে দিলেই অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।

(ডিএফই/০২ ফেব্রুয়ারি, ২০২১)