Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 14:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হাজীগঞ্জ শাখা চাঁদপুরের হাজিগঞ্জে মুকিম উদ্দিন শপিং সেন্টারে স্থানান্তরিত হয়েছে।

রবিবার (৩১ জানুয়ারি ২০২১) ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মোঃ মাহবুব-এ আলম। হাজীগঞ্জ শাখাপ্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সামাজ সংগঠক ডাঃ  মোঃ আলমগীর কবির পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসআর/এসএএম/০২ ফেব্রুয়ারি ২০২১)