Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 13:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। গত রোববার (৩১ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন হাসপাতালে এবং বাকি ১১ জন বাড়িতে মারা গেছেন।

শাজাহfনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- রমজান আলী (৪০), সুমন রবিদাস (৩০), তার বাবা প্রেমনাথ (৭০) ও চাচা রামনাথ, পলাশ মিয়া (৩৫), সাজু (৫৫), মোজাহার আলী (৭৫), আব্দুল জলিল (৬৫), জুলফিকার রহমান (৫৫), আবুল কালাম (৫০), আব্দুর রহিম (৪২), আলমগীর (৪০), আব্দুর রাজ্জাক (৪২), মেহেদী হাসান (২৫), আব্দুল আহাদ (৩৮) এবং লাজু মিয়া (৩২)। নিহতরা বগুড়া সদর উপজেলায় তিনমাথা, কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকা এবং কাহালু, শাজাহানপুর ও সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা।

শাজাহনপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে অসুস্থ ব্যক্তিরা জানিয়েছেন, শহরের পারুল হোমিও হল, খান হোমিও হল, পুনম হোমিও হল, সাতমাথায় একটি দেশি মদের দোকানসহ কয়েকটি দোকান থেকে অ্যালকোহল কিনে পান করে তারা অসুস্থ হয়ে পড়েন।

এদিকে মদ বিক্রির বিষয়ে বগুড়া সদর থানায় সোমবার রাতে একটি মামলা হয়েছে। মামলায় তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন- খান হোমিও হলের মালিক শাহিনুর রহমান শাহীন, পারুল ও পুনম হোমিও হলের মালিক নুর আলম ও নুর নবী।

(এসএএম/০৩ ফেব্রুয়ারি ২০২১)