Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলা জাতীয় পার্টির (জাপা) আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (৩ ফেব্রুয়ারী) জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম শফিক’কে আহবায়ক এবং নরসিংদী শহর জাপার আহবায়ক মো: সারোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট এ জেলা কমিটির অনুমোদন দেন তিনি।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বুধবার এক আদেশে দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সেই সাথে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে এবং প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি’র অনুরোধক্রমে নরসিংদী জেলা জাপার এ কমিটির অনুমোদন দেন। নরসিংদী জেলা জাপার আগের কমিটি অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলীয় চেয়ারম্যান প্রদত্ত ক্ষমতাবলে এক আদেশে সেই কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন।

(এসএইচআর/এসএএম/৪ ফেব্রুয়ারী ২০২১ইং)