Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 18:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দক্ষিণ আফ্রিকার কারখানা আধুনিকায়নে ১০৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফোর্ড। মঙ্গলবার ঘোষণাকৃত এ বিনিয়োগ মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত অর্থনীতিতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বাড়িয়ে তুলবে। দক্ষিণ আফ্রিকায় ৯৭ বছরের দীর্ঘ ইতিহাসে এটিই মার্কিন গাড়ি জায়ান্ট প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিনিয়োগ। এটি ফোর্ডের কার্যক্রমগুলো আধুনিকায়ন এবং রেঞ্জার ট্রাকের উৎপাদন বাড়িয়ে তুলতে ব্যবহৃত হবে। খবর এএফপি।

সংস্থাটি জানিয়েছে, এ বিনিয়োগের মাধ্যমে বর্ধিত উৎপাদন সমর্থনে ১ হাজার ২০০ কর্মী নিয়োগ দেয়া হবে। এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠানটির কর্মী বাহিনীর সংখ্যা সাড়ে পাঁচ হাজারে উন্নীত হবে। এছাড়া স্থানীয় সরবরাহকারী নেটওয়ার্ক জুড়ে প্রায় ১০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

এ প্রতিশ্রুতির মধ্যে রাজধানী প্রিটোরিয়ায় ফোর্ডের সিলভারটন সংযোজন কারখানার আধুনিকায়নে ৬৮ কোটি ৬০ লাখ এবং প্রধান সরবরাহকারীদের সরঞ্জামাদি হালনাগাদে ৩৬ কোটি ৫০ লাখ ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

(ডিএফই/০৪ ফেব্রুয়ারি, ২০২১)