Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 19:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ডাবলিনে ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায়, শেখ হাসিনা নিউজিল্যান্ডকে পরাজিত করার জন্য জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের দলবদ্ধভাবে খেলার মনোভাব এবং তাদের অসাধারণ নৈপুণ্য দেখে পুরো জাতি গর্বিত।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে।

ডাবলিনে ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় টাইগাররা। দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে এটা ছিলো বাংলাদেশের প্রথম জয়।

(এমআইআর/ ২৫ মে ২০১৭)