Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 12:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বহুল প্রত্যাশিত বসুন্ধরা বিটুমিনের আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের পানগাঁওয়ে বসুন্ধরা বিটুমিন প্লান্ট থেকে ১০ জন স্বনামধন্য ডিলারকে মানসম্মত বিটুমিন সরবরাহ করা হয়।

এই কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উপস্থিতিতে তার ছেলে আহমেদ ওয়ালিদ সোবহান। এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাতের বিটুমিন বাজারজাত শুরু হলো।

বসুন্ধরা বিটুমিনের কর্তাব্যক্তিরা জানান, দেশে বর্তমানে পাঁচ লাখ টন বিটুমিনের চাহিদা রয়েছে। যার প্রায় পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অন্যদিকে বসুন্ধরা বিটুমিন প্লান্টে বছরে নয় লাখ টন বিটুমিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। শিগগিরই দেশের চাহিদা পূরণ করে প্রতিবেশি দেশগুলোতে রফতানির পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত আন্তর্জাতিক মানের এই বিটুমিন আমদানির চেয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়া যাবে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী নাফিজ ইমতিয়াজ আলম বলেন, ২০১৭ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়ে আজ (রেবাবার) সফলভাবে বাণিজ্যিক কার্যক্রমের যাত্রা শুরু করেছে। বিটুমিনের নতুন নতুন পণ্য দেশের জন্য হাজির করবে বসুন্ধরা, যা আগে কখনও দেশে আসেনি। এ জন্য বিশেষায়িত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে চীনের একটি প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চায়। এর জন্য মানসম্মত বিটুমিন উৎপাদন করছে বসুন্ধরা। বর্তমানে দেশের সড়কগুলোয় অখ্যাত প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা বিটুমিন ব্যবহার করায় বছর না ঘুরতেই সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটায় ভূমিকা রাখতে চায় বসুন্ধরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বসুন্ধরা গ্রুপের শিপিং বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালকের সচিব ও নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান, সিমেন্ট খাতের সিএমও খন্দকার কিংশুক হোসেন, বসুন্ধরা বিটুমিনের এইচওডি (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আতিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ) ইফতেখারুল আলম, সিমেন্ট খাতের উপমহাব্যবস্থাপক পলাশ আক্তার, উপমহাব্যবস্থাপক (সেলস) কিং ব্র্যান্ড সিমেন্ট আবদুল লতিফ, ব্যবস্থাপক ব্র্যান্ড (সিমেন্ট) মো. সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

(এসএএম/০৮ ফেব্রুয়ারি ২০২১)