Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 10:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,  ট্যুরিজমের উন্নয়নে বেসরকারি উদ্যোগ জরুরি। তাই এ খাতের উন্নয়নে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগ ও বিনিযোগ বাড়াতে হবে।

বিশেষ করে বান্দরবানকে পর্যটনে উপযোগী করতে এর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্ট্রিগ্রেটেড মাউনটেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) আয়োজিত `ডেস্টিনেশন ম্যানেজমেন্ট প্ল্যান` শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী বলেন, বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যময় এক নিদর্শন হলেও আমরা নানা সমস্যার কারণে এটিকে যথার্থভাবে কাজে লাগাতে পারিনি।

সরকারি-বেসরকারি উদ্যোগ এবং স্থানীয়দের আন্তরিকতা এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থনীতিবিদ আবুল বারাকাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রমুখ।

 

(ইউএম/ ২৫ মে ২০১৭)