Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 03:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অনলাইনে প্রবাসীদের বিও একাউন্ট এর উদ্বোধন করা হয়েছে। এরফলে এখন অনলাইনে বিও একাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগারঃ পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে প্রবাসীদের বিও একাউন্ট এর উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম।

তিনি বলেন, এইবছর বা আগামী বছরের মধ্যে পুঁজিবাজার সম্পূর্ন ডিজিটালাইজেশন হয়ে যাবে। বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতিতে বেনিফিসিয়ারি (বিও হিসাব) অ্যাকাউন্টের ব্যাবস্থা করা হয়েছে। দেশে-বিদেশে মানুষ ব্যাংকে টাকা রেখে কোন লভ্যাংশ পাচ্ছে না। তারা অনলাইনে বিও একাউন্ট খোলার মাধ্যমে খুব সহজে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন।

এদিকে অনলাইনে প্রথম বিও একাউন্ট খুলেন দুবাই প্রবাসী ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমান।

(এসএএম/১০ ফেব্রুয়ারি ২০২১)