Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 12:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩১ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের অর্ধশতকের জুটিতে জয়ের জন্য টাইগারদের আর প্রয়োজন ১৬১ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিম অর্ধশতক করেছেন। এটি তার ২৮তম অর্ধশতক।

বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ ও বাংলাদেশ ২৯৬ রানে করেছিলো। প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পায় ক্যারিবিয়রা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৪১ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। আজ বাকী ৭ উইকেটে ৭৬ রান যোগ করতে পারে ক্যারিবিয়রা।

বাংলাদেশের তাইজুল ইসলাম ৩৬ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া নাইম ৩টি, জায়েদ ২টি ও মিরাজ ১টি উইকেট নেন।

(ডিএফই/১৪ ফেব্রুয়ারি, ২০২১)