Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 12:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শীতার্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ‘একটু উষ্ণতার জন্য’ ক্যাম্পেইনের আওতায় রংপুর ও দিনাজপুর জেলার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে আরএফএল গ্রুপের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন।

সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া ও দিনাজপুরের ফুলবাড়ীর মোট চার হাজার দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, ‘ভিশন ইলেকট্রনিকস-এর মূল উদ্দেশ্য সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য ও আনন্দময় করা। শীতবস্ত্র না থাকায় দরিদ্র মানুষ শীতের সময় অনেক কষ্ট পায়। তাদের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য আনতে ‘একটু উষ্ণতার জন্য’ নামে একটি ক্যাম্পেইন চালু করি। এ ক্যাম্পেইনের আওতায় ডিসেম্বর ও জানুয়ারি মাসে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর বিক্রির অর্থের একটি অংশ ব্যয় করে আমরা শীতার্তদের সহযোগিতা করছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

(এসএএম/১৪ ফেব্রুয়ারি ২০২১)