Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 17:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:  দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে একটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ইউনিট স্থাপন করবে মার্কিন সংস্থা টেসলা ইনক।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। খবর রয়টার্স।

খবরে বলা হয়, গত মাসে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা মোটরস ইন্ডিয়া এনার্জি প্রাইভেট লিমিটেডের সঙ্গে সংযুক্ত হয়ে বৈশ্বিক প্রযুক্তি সংস্থাগুলোর একটি কেন্দ্রস্থল কর্ণাটকের বেঙ্গালুরুতে অফিস স্থাপন করেছিল। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা একটি টুইট বার্তায় বলেছিলেন, ‘বেঙ্গালুরুতে একটি গবেষণা ও উন্নয়ন ইউনিট দিয়ে টেসলা ভারতে কাজ শুরু করবে।’ যদিও পরে সেই টুইট মুছে দেয়া হয়েছিল। শনিবারের বিবৃতিতে একই ইউনিটের কথা বলা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও টেসলা ও কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করেনি।

তবে ভারতে টেসলার আগমন নিয়ে ইলোন মাস্ক এর আগে বেশ কয়েকবার টুইট করেছেন। গত ডিসেম্বরে টেসলার সিইও টুইটারে নিশ্চিত করেছিলেন, ২০২১ সালে টেসলা ভারতে কাজ শুরু করবে।

(এসএএম/১৪ ফেব্রুয়ারি ২০২১)