Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 20:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের কোন ডিভিডেন্ড দিবে না।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় বা ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ডের ব্যাপারে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২১ মার্চ ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।

(ডিএফই/১৫ ফেব্রুয়ারি, ২০২১)