Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 20:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার নিলামে ৩ কোটি ২ দুই লাখ রুপিতে তাকে নিল তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

দুইবার আইপিএল জেতা সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আরোপিত এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অতি সম্প্রতি ২২ গজে ফিরেছেন। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

এর আগে সাকিব আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেছেন। এবার সাকিবকে পেতে বাজি ধরেছিল কেকেআর এবং পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত কেকেআরেই গেলেন তিনি।

সর্বশেষ ২০১৯ সালের আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেছিলেন সাকিব।

আইপিলে ৬৩টি ম্যাচ খেলে সাকিবের অর্জন ৭৪৬ রান, এর মধ্যে দুটি ফিফটিও রয়েছে। উইকেট সংগ্রহ করেছেন ৫৯টি।
সূত্র: দ্য হিন্দু

(ডিএফই/১৮ ফেব্রুয়ারি, ২০২১)