Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 12:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিদ্যুৎ সরবরাহে সারাদেশে এখন যে সমস্যা হচ্ছে- শনিবারের পর সে সমস্যা থাকবে না। আগামী শনিবারের মধ্যে সারাদেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি আরও বলেন, বৈশাখী ঝড়ে বিভিন্ন অঞ্চলে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিয়েছে। সে কারণে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে দেশে কোনো লোডশেডিং হচ্ছে না; যেটা হচ্ছে, সেটা বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ কেন্দ্র এবং সঞ্চালন লাইন মেরামতের কাজ শেষ হলে এই বিদ্যুৎ বিভ্রাটও থাকবে না।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিকেল ৫ থেকে রাত ১১টা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার চিন্তা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আগামী ১ জুন থেকে এই পরিকল্পনা কার্যকর হবে।

বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে তারাবিহ’র নামাজের সময় দেশের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন নসরুল হামিদ।

 

(ইউএম/ ২৫ মে ২০১৭)