Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 09:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ই-জেনারেশনে তিনজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি তাদের নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হচ্ছেন- মোঃ ইসহাক আলী খন্দকার, এফসিএ, ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং ড. মোঃ মুশফিকুর রহমান, এফসিএমএ।

দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি কোম্পানি হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য গত বছরের ২১ অক্টোবর আইপিও অনুমোদন পেয়েছে ই-জেনারেশন।

ই-জেনারেশনের স্বতন্ত্র পরিচালক মোঃ ইসহাক আলী কন্দকার, এফসিএ বর্তমানে দেশের বৃহত্তম সুতা প্রস্তুতকারী কোম্পানি মাতম ফাইবার মিলস লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো। জাহাংঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করার পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন।

নতুন আরেক স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর পরিচালক ও সহযোগী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্যের রয়েল হোলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইনফরমেশন সি্কিউরিটিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসএস এবং এমএসসি সম্পন্ন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

ই-জেনারেশনের নবনিযুক্ত আপর স্বতন্ত্র পরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগি অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ সালে জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেবে এবং বিশ্ববিদ্যালয়টির প্রফেসর ও ডিন ড. কাজুমি সুজুকির তত্বাবধানে পিএচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘সিইও কমপেনসেশন এন্ড কর্পোরেট গভর্নেন্স: এমপিরিক্যাল এভিডেন্স ফ্রম লিস্টেট ব্যাংকস অব বাংলাদেশ’। বাংলাদেশ শীর্ষস্থানীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ (আসিএমএবি) এর একজন ফেলো তিনি। তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে আইসিএমএবি এর একজন পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করছে।

(ডিএফই/২০ ফেব্রুয়ারি, ২০২১)