Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীতে নিখোঁজের ১০ দিন পর নদীতে মিলল রিকশাচালক কিশোর ইয়াকুব মিয়ার লাশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) হারিধোয়া নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ইয়াকুব পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইরচর গ্রামের মো. ইলিয়াস মিয়ার ছেলে। গত ২২ ফেব্রুয়ারি কিশোর ইয়াকুব নিখোঁজ হয়। এরপর এ  ঘটনায় পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা আমেনা বেগম।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসিরউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি শেখ মো. নাসিরউদ্দীন জানান, কিশোর ইয়াকুব পেশায় একজন রিকশাচালক ছিলেন। ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে পলাশের কালির বাজার থেকে অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হন ইয়াকুব। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে পলাশ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে, নিখোঁজের ১০ দিন পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) পলাশের দড়িরচর এলাকার হারিধোয়া নদীতে ওই কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ও শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এসএইচআর/এসএএম/২৮ ফেব্রুয়ারি ২০২১)