Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 08:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তা।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে একজনকে প্রধান কার্যfলয়ে, একজনকে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ও অপরজনকে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক মো. আবুল বশরকে প্রধান কার্যলয়ে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত মহাব্যবস্থাপক মো. ওবায়দুল হককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসে পদায়ন করা হয়েছে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত মহাব্যবস্থাপক এ. বি. এম সাদেককে একই একাডেমিতে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

(এসএএম/০১ মার্চ ২০২১)