Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 16:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জনবিদ্রোহের পর এবার কুটনৈতিক বিদ্রোহের সামনে পড়ল মিয়ানমারের সামরিক জান্তা। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদেই দেশটির কূটনীতিকরা সামরিক সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন।

শুক্রবার (৫ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের মিয়ানমার দূতাবাস সামরিক জান্তার আনুগত্য স্বীকার করছে না।

খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে মিয়ানমার দূতাবাসের এক কূটনীতিক পদত্যাগ করেছেন। সেখানকার অন্তত তিন কূটনীতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলেছেন, তারা সামরিক সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে অসহযোগ আন্দোলনে যোগ দিচ্ছেন। মিয়ানমারের মানবাধিকার-বিষয়ক জাতিসংঘের তদন্তকারী টমাস অ্যান্ড্রুস নিরাপত্তা পরিষদকে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা ও সামরিক সরকারের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন।

(ডিএফই/০৬ মার্চ, ২০২১)