Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 08 Nov 2026 11:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা; বলিউড অভিনেতা অক্ষয় কুমার গেল কয়েক বছরে সিনেমায় সবচেয়ে ধারাবাহিক। একের পর এক বক্স অফিস বাজিমাত করে উপহার দিচ্ছেন সেরা ছবি। করোনার মধ্যে মুক্তি দিয়েছেন ‘লক্ষী’ সিনেমা। আরও কিছু সিনেমা তার মুক্তির অপেক্ষায় রয়েছে।

এরইমধ্যে অক্ষয় নতুন করে শুরু করেছেন ‘রাম সেতু’ নামের একটি চলচ্চিত্র। এই ছবিতে তার বিপরীতে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুসা। এর আগে জ্যাকলিনের সঙ্গে কাজ করলেও প্রথমবার নুসরাতের সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয়। চলতি বছরের মাঝামাঝিতে শুরু হবে ‘রাম সেতু’ সিনেমার শুটিং। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

এর আগে ‘লক্ষ্মী’ সিনেমায় কাজ করেছেন অক্ষয়। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এই অভিনেতার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘সূর্যবংশী’, ‘বেল বোটম’ এবং ‘আত্রাঙ্গি রে’।

(ডিএফই/৬ মার্চ, ২০২১)