Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 09:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশে নারী চালকদের কাজের সুযোগ আরও প্রসারিত করতে ‘বেটার ফিউচার ফর উইমেন’(বিএফডব্লিউ) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক রাইডশেয়ারিং জায়ান্ট উবার।

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে ঢাকাভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান, ‘বেটার ফিউচার ফর উইমেন’-এর (বিএফডব্লিউ) সঙ্গে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেছে উবার। নারীরা যাতে দক্ষতা অর্জন করার মাধ্যমে উবারের প্লাটফর্মে চালক হিসেবে জীবিকা নির্বাহ করতে পারেন, তা নিশ্চিত করাই এ চুক্তির লক্ষ্য।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড মো. আলী আরমানুর রহমান এবং বিএফডব্লিউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুমাইয়া শিমু নিজ নিজ প্রতিষ্ঠানের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করেন।

এ অংশীদারিত্বের লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা অর্জনের সুযোগ প্রদানের মাধ্যমে সমাজের প্রান্তিক নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা। এছাড়াও মার্চের শেষে একটি অনবোর্ডিং মেলার আয়োজন করবে উবার, যেখানে আগ্রহী নারীরা উবার প্লাটফর্মে চালক হিসেবে সাইন আপ করতে পারবেন। উবারের সঙ্গে যোগদান করার পর নারী চালকদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদানের জন্য একটি স্বতন্ত্র হটলাইন নম্বর চালু করা হবে।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড মো. আলী আরমানুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নীতি ও পরিকল্পনা গ্রহণ এবং সর্বস্তরের নারীদের আর্থিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ তৈরি করে দিতে উবার দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। উবার অ্যাপ ব্যবহার করে জীবিকা নির্বাহের জন্য প্রান্তিক অঞ্চলের নারীদের যে ধরনের দক্ষতার প্রয়োজন, সেগুলো বৃদ্ধি করতে ‘বেটার ফিউচার ফর উইমেন’-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য উপার্জন, নিরাপত্তা ও সহায়ক পরিষেবার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমরা আরো নারী চালকদের আমাদের প্লাটফর্মে যুক্ত করতে পারব, যেন তারা দেশের পরিবহন খাতে নিজেদের স্থান তৈরি করে নিতে পারেন।

বেটার ফিউচার ফর উইমেনের প্রতিষ্ঠাতা সুমাইয়া শিমু বলেন, রাইডশেয়ারিং এখন ঢাকা ও এর বাইরের শহরের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উবার তাদের রাইডশেয়ারিং প্লাটফর্মে নারীদের যুক্ত করার মাধ্যমে বাংলাদেশী নারীদের জন্য আর্থিক সম্ভাবনা তৈরি করে দেয়ার যে উদ্যোগ নিয়েছে, তাতে যুক্ত হতে পেরে ‘বেটার ফিউচার ফর উইমেন’ অত্যন্ত আনন্দিত।

(এসএএম/০৮ মার্চ ২০২১)