
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগ বার্তা: যশোরের বেনাপোল স্থল বন্দরের বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচনে আতিকুজ্জামান সনি সভাপতি ও গাজী মোঃ আজিম উদ্দিন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সনি-রিপন পরিষদে সভাপতিসহ ৮ জন ও রবি- আজিম পরিষদে সাধারন সম্পাদকসহ ৩ জন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৬ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫২৭জন। ভোটে অংশ নেয় ৪৯১জন ভোটার।
নির্বাচনে ২টি প্যানেলে মোট ১১জন করে ২২জন অংশ নিলেও স্বতন্ত্র হিসেবে অর্থ সম্পাদক পদে আরও ১জন অংশ নেন।
ভোটে সনি- রিপন পরিষদে সভাপতি হিসেবে আতিকুজ্জামান সনি চেয়ার প্রতীকে ২৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন রবি-আজিম পরিসদের রবিউল ইসলাম রবি মোমবাতি প্রতীকে পেয়েছেন ২০৮ ভোট। সাধারন সম্পাদক পদে রবি-আজিম পরিসদের আজিম উদ্দিন দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ২৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি সনি- রিপন পরিষদের মোঃ নুরুজ্জামান রিপন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ২২৩ ভোট।
অন্যান্য নির্বাচিতরা হলেন সনি- রিপন পরিষদের সহ সভাপতি মশিয়ার রহমান মই প্রতীকে ২৪৪, সহ-সভাপতি পদে ইদ্রিস আলী টেবিল প্রতীকে ২৫৮, যুগ্ম সাধারন সম্পাদক পদে খায়রুল ইসলাম আনারস প্রতীকে ২৬১, সাংগঠনিক সম্পাদক পদে সাজেদুর রহমান সুমন হরিণ প্রতীকে ৩০০, পরিবহন ও বন্দর বিষয়ক পদে বিপ্লব রহমান বিপ্লব বই প্রতীকে ৩২২, দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম রিপন মাছ প্রতীকে ২৬৫, কার্যকরী সদস্য পদে পানির জাহাজ প্রতীকে রাজু আহম্মেদ ২৬৪ ভোট পেয়েছেন।
অপর দিকে রবি-আজিম পরিষদের অর্থ সম্পাদক পদে মুছা করিম কবুতর প্রতীকে ২৪০ ভোট ও কার্যকরী সদস্য পদে আহসান হাবিব গরুরগাড়ী প্রতীকে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার দিলীপ কুমার চক্রবর্ত্তি বলেন নির্বাচনে পুলিশ ও র্যাবের সহযোগিতায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
(এমআইএম/ডিএফই/৭ মার্চ, ২০২১)