Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 12:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস।

গত (৩ মার্চ) এক নির্দেশে তাঁকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।

তিনি ১৯৮৯ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। মো. জালাল বিশ্বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আইন কলেজ হতে এলএলবি ডিগ্রি লাভ করেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে।

(ডিএফই/১০ মার্চ, ২০২১)