Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 14:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের ৬০তম তফসিলি ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের।

বুধবার (১০ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ব্যাংকটির চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিসিআইএ সভাপতি শেখ ফজলে ফাহিম, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদসহ আমন্ত্রিত অতিথিরা।

(ডিএফই/১১ মার্চ, ২০২১)