Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 21:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: খুলনায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে খুলনা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু ও তুহিন গাজী। এর মধ্যে রাজু মুন্সি পলাতক রয়েছেন। বাকি আট আসামিকে খালাস দেয়া হয়েছে।

নিহত চিত্তরঞ্জন বাইন শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন বাইন পরিবারসহ খুলনার শেরে-এ-বাংলা আমতলা রোডের একটি বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ১৪ জানুয়ারি পিটিআই মোড়স্থ কলেজ থেকে রাত সাড়ে ১০টায় বাসায় ফিরে আসেন।

ওই রাত থেকে ১৫ জানুয়ারি সকাল ১১টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ওই ঘটনায় পরের দিন নিহতের ছোট ভাই অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ আসামিদের খোঁজ পান।

একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(এমএ/ডিএফই/১১ মার্চ, ২০২১)