Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 12:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আবারও অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে আইসিইউতে নেয়া হয়েছে। শনিবার নায়ক ফারুকের ভাতিজি অভিনেত্রী ও উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গত সপ্তাহে রুটিন চেকআপের জন্য সিঙ্গাপুরে যান ফারুক। সঙ্গে ছিল তাঁর স্ত্রী। আসমা পাঠান রুম্পা জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর চাচার (ফারুক) অসুস্থতা বাড়ছিল। এমন অবস্থায় তিনি গত মাসে ঢাকায় কিছু শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করান। পরে ফলাফল সিঙ্গাপুর হাসপাতালে পাঠায়ে দেন। রিপোর্ট দেখে সিঙ্গাপুরের চিকিৎসকেরা দ্রুত তাঁকে সেই দেশে যেতে বলেন। পরে এই অভিনেতা সিঙ্গাপুর গিয়ে রুটিন চিকিৎসা নিচ্ছিলেন। রুম্পা বলেন, ‘চিকিৎসা নেওয়ার পর চাচা কিছুটা সুস্থও হয়েছিলেন। শানিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এবং তখনই তাকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে নেয়া হয়।

প্রায় পাঁচ দশক ধরে ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।

(ডিএফই/১৪ মার্চ, ২০২১)