Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 16:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দক্ষিণ চট্টগ্রামের ৮০ গ্রামে রোজা পালন করছেন মির্জাখিল দরবার শরীফ ও জাহাঁগিরিয়া শাহ্ সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা।

দরবার শরীফের শাহজাদা মাওলানা মতি মিয়া মনসুর জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার খবর সাপেক্ষে এই দরবারের অনুসারীরা রোজা পালন শুরু করেছেন। সে অনুযায়ী ঈদও উদযাপন হবে।

এই ৮০ গ্রামের মধ্য রয়েছে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিগোনা, আব্বাসপাড়া, মাঝেরপাড়া, স্টেশন, দিঘিরপাড়া, কেন্দুয়ারপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, হারালা, সাতবাড়িয়া, উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, সোনাকানিয়া, জলদী, গুনাগড়ি, কালিপুর, গন্ডামারার মিরিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তরসুখছরি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরানগর, মালেয়াবাদ।

এছাড়া সীতাকুণ্ডু, সন্দীপ, মীরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, উখিয়া, বান্দরবান, আলী কদমে দরবারের অনুসারীরা সেহেরীর মাধ্যমে পবিত্র মাহে রমজানের রোজা রাখছেন।

 

(ইউএম/ ২৭ মে ২০১৭)