Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 14:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের। কেন্দ্রিয় ব্যাংকের নির্বাহী পরিচালক  হিসেবে গত মাসে অবসরোত্তর ছুটিতে যান তিনি।

রোববার (১৪ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া ইডি আবু ফরাহ মো. নাছেরকে পিআরএল স্থগিতের শর্তে ডিজি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হবে।

আবু ফরাহ মো. নাছেরসহ বাংলাদেশ ব্যাংকে এখন দায়িত্বে রয়েছেন চারজন ডিজি।

(এসএএম/১৫ মার্চ ২০২১)