Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 20:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজশাহীর তানোরে লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে পড়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তানোর থানার ওসি রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করে। পর এলাকাবাসী সেখানে গিয়ে দুজনকে উদ্ধার করে। বিমানটিতে দুজন ছিলেন। এর মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

(এনআই/এসএএম/১৬ মার্চ ২০২১)