Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 21:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টার সময় বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতা শার্শা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়।

এ সময় ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতায় শার্শা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ৩ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা প্রোকৌসলী অফিসার এস এম মামুন হাসান,আইসিটি অফিসার আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বুরুজবাগান হাই স্কুলের প্রধান শিক্ষক ও যশোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন প্রমুখ।

(এসএএম/১৬ মার্চ ২০২১)