Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 20:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম লাইট অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। টেক জায়ান্টটির কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে অ্যাপটি পরিমার্জন করা হয়েছে। এর মধ্য দিয়ে মাত্র দুই মেগাবাইটের (এমবি) ইনস্টাগ্রাম লাইট অ্যাপ দিয়েই ছবি শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭০টি দেশে ইনস্টাগ্রাম লাইট উন্মুক্ত করার ঘোষণা দেয় অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক। এ দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশও।

ফেসবুক বলছে, প্রতিষ্ঠানটির একদল কর্মী করোনার মধ্যে ইনস্টাগ্রামের লাইট বা হালকা সংস্করণের অ্যাপের প্রয়োজনীয়তা অনুভব করেন। যেসব স্থানে ইন্টারনেটের গতি কম, সেখান থেকেও ব্যবহারকারীরা যেন সব ধরনের ফিচার ব্যবহার করতে পারেন সে উদ্দেশ্য থেকেই এর উৎপত্তি।

ইনস্টাগ্রাম লাইট বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। হ্যান্ডসেটে কম স্টোরেজ এবং দুর্বল ইন্টারনেট সংযোগ নিয়েও এর বেশ কিছু আকর্ষণীয় ফিচার এতে ব্যবহার করা যাবে।

এর আগে ফেসবুক ও মেসেঞ্জারের লাইট সংস্করণ প্রকাশ করে ভালো সাড়া পায় প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রাম লাইটও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা প্রতিষ্ঠানটির।

(ডিএফই/১৭ মার্চ, ২০২১)